Sylhet Today 24 PRINT

ল্যাব অ্যানালিস্ট পদে নিয়োগ দেবে নেসলে বাংলাদেশ

সিলেটটুডে ডেস্ক |  ১১ সেপ্টেম্বর, ২০১৮

জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে নেসলে বাংলাদেশ লিমিটেড। প্রতিষ্ঠানটি ল্যাব অ্যানালিস্ট পদে নিয়োগ দেবে। তবে কতজনকে নিয়োগ দেওয়া হবে, সেটি উল্লেখ করা হয়নি। পদটিতে নারী ও পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন।

পদের নাম:
ল্যাব অ্যানালিস্ট

যোগ্যতা:
প্রার্থীকে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে মাইক্রোবায়োলজিতে এমএসসি/ বিএসসি/ রসায়নে ডিপ্লোমা অথবা খাদ্যবিজ্ঞান থেকে ডিপ্লোমা উত্তীর্ণ হতে হবে। সংশ্লিষ্ট ক্ষেত্রে ন্যূনতম এক বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। তবে এসএপি জ্ঞানসম্পন্ন ব্যক্তিদের অগ্রাধিকার দেওয়া হবে। এই পদে আবেদনের জন্য বয়সের কোনো সীমাবদ্ধতা নেই.

কর্মস্থল:
শ্রীপুর কারখানা, গাজীপুর, ঢাকা

আবেদন প্রক্রিয়া:
আগ্রহী প্রার্থীরা অনলাইনে বিডিজবস ডটকমের মাধ্যমে আবেদন করতে পারবেন।

আবেদনের সময়সীমা:
২৫ সেপ্টেম্বর, ২০১৮ পর্যন্ত আবেদন করা যাবে।

সূত্র : বিডিজবস ডটকম

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.