Sylhet Today 24 PRINT

৫ কর্মকর্তার সচিব পদে পদোন্নতি

সিলেটটুডে ডেস্ক |  ১৮ সেপ্টেম্বর, ২০১৮

অতিরিক্ত সচিব থেকে জনপ্রশাসনের পাঁচ কর্মকর্তা পদোন্নতি পেয়ে সচিব হয়েছেন।

মঙ্গলবার (১৮ সেপ্টেম্বর) ভারপ্রাপ্ত সচিবের দায়িত্বে থাকা এই পাঁচজনকে পদোন্নতি দিয়ে আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

পদোন্নতির পর সচিবদের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়। এরপর পৃথক দুটি আদেশে তাদের আগের স্থানেই সচিব হিসেবে পদায়ন করা হয়।

পদোন্নতিপ্রাপ্তরা হলেন- পানি সম্পদ মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব কবির বিন আনোয়ার, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মো. মহিবুল হক, জাতীয় পরিকল্পনা ও উন্নয়ন একাডেমির মহাপরিচালক (ভারপ্রাপ্ত সচিব) মো. কামাল উদ্দিন তালুকদার, বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত সচিব) মো. আকরাম-আল-হোসেন ও বিসিএস প্রশাসন একাডেমির রেক্টর (ভারপ্রাপ্ত সচিব) মো. মোশারফ হোসেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.