Sylhet Today 24 PRINT

গ্রেপ্তার হলেন যুবদল সভাপতি মোয়াজ্জেম হোসেন আলাল

নিউজ ডেস্ক |  ২৮ ডিসেম্বর, ২০১৪

বিভিন্নস্থানে নাশকতা সৃষ্টির পরিকল্পনা করছেন- এমন তথ্যের ভিত্তিতে যুবদল সভাপতি মোয়াজ্জেম হোসেন আলালকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন মোহাম্মদপুর থানার ওসি আজিজুল হক। তিনি জানান, “তার বিরুদ্ধে নাশকতা সৃষ্টির গোপন পরিকল্পনার খবর রয়েছে। এই অভিযোগেই তাকে গ্রেপ্তার করা হয়েছে।”

রাত সোয়া ১১টার দিকে আলালকে বাসা থেকে পুলিশ তুলে নিয়ে যায় বলে জানান তার ব্যক্তিগত সহকারী জাহাঙ্গীর আলম। অবশ্য তিনি তুলে নেওয়ার কোনো কারণ তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি।

গত ২৫ অক্টোবর একই বাসায় অভিযান চালিয়ে তাকেসহ ৬৪ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছিল।

এর আগে রাজধানীর বকশীবাজার এলাকায় আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে সংঘর্ষ ও সাংসদের ওপর হামলার ঘটনার একদিন পর শুক্রবার ভোরে গয়েশ্বর চন্দ্র রায়কে গ্রেপ্তার করা হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.