Sylhet Today 24 PRINT

যাত্রী ও ক্রুসহ বিমানের কোনো ক্ষয়ক্ষতি হয়নি: ইউএস বাংলা

সিলেটটুডে ডেস্ক |  ২৬ সেপ্টেম্বর, ২০১৮

ঢাকা থেকে কক্সবাজারগামী ইউএস-বাংলা এয়ার লাইন্সের বিএস-১৪১ ফ্লাইটটি কক্সবাজার এয়ারপোর্টে পৌঁছানোর পূর্ব মুহূর্তে এর পাইলট টেকনিক্যাল কারণে জরুরি অবতরণের প্রয়োজন অনুভব করলে তিনি চট্টগ্রামের হযরত শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। যাত্রী ও ক্রুসহ বিমানের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

আজ ইউএস বাংলার একটি সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, কক্সবাজার এয়ারপোর্টে পর্যাপ্ত সুযোগ সুবিধা না থাকার কারণে চট্টগ্রামের হযরত শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সিদ্ধান্ত নেন এর পাইলট। পরে চট্টগ্রাম বিমানবন্দরে ইউএস-বাংলার ফ্লাইটটি সফলভাবে অবতরণ করেন।

পরবর্তীতে ফ্লাইট এর সকল যাত্রী, কেবিন ক্রু ও পাইলট সকলে নিরাপদে এয়ারক্রাফট থেকে বের হয়ে আসেন। এখানে উল্লেখ্য যে, যাত্রী ও ক্রুসহ বিমানের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.