Sylhet Today 24 PRINT

সিরাজ-ফরাসউদ্দীন আর ইউজলেস নেইম: অর্থমন্ত্রী

সিলেটটুডে ডেস্ক |  ২৬ সেপ্টেম্বর, ২০১৮

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন সিরাজ-ফরাসউদ্দীন আর ইউজলেস নেইম।

বুধবার (২৬ সেপ্টেম্বর) রাজধানীর সোনারগাঁও হোটেলে ‘দক্ষিণ এশিয়ার জীবনযাত্রায় উষ্ণতা ও বৃষ্টিপাতের পরিমাণে পরিবর্তনের প্রভাব’ বিষয়ক বিশ্ব ব্যাংকের আঞ্চলিক প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নে একথা বলেন তিনি।

সিলেট-১ আসনে আওয়ামী লীগ থেকে মনোনয়নপ্রত্যাশী তিনজনের নাম শোনা যাচ্ছে বলে সাংবাদিকরা জানালে মুহিত প্রশ্ন করেন, আমার ভাই মোমেন (এ কে এ মোমেন), সিরাজ (মিজবাহ উদ্দিন সিরাজ) এবং আর কে?

অর্থনীতিবিদ মোহাম্মদ ফরাসউদ্দিনের নামও আলোচনায় আসছে- সাংবাদিকরা জানালে অর্থমন্ত্রী বলেন, এগুলো ইউজলেস নেইম- ফরাসউদ্দিন, ছহুল (সাবেক নির্বাচন কমিশনার মুহাম্মদ ছহুল হোসাইন), এগুলো ইউজলেস নেইম।

সাংবাদিকদের প্রশ্নে অর্থমন্ত্রী বলেন, আগামী ইলেকশন নিয়ে বৈঠকে আলোচনা করার কিছুই ছিল না। সরকার পরিবর্তন হলেও বিদেশি এজেন্সিগুলোর সাথে সম্পর্ক পরিবর্তন হয় না। আমরা আশা করি, নির্বাচনে জয়ী হব।

নির্বাচনের পর কী করবেন- জানতে চাইলে তিনি বলেন, “ওয়েল আই ইউল নট বি ডেড। ইলেকশনে তো কাজ করবই। প্রার্থী হচ্ছি না। আমার আসনে অনেকের নাম শোনা যাচ্ছে, তা তো হবেই।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.