Sylhet Today 24 PRINT

বঙ্গোপসাগরে প্রশিক্ষণকালে নৌবাহিনীর ২ সদস্য নিহত

সিলেটটুডে ডেস্ক |  ২৭ সেপ্টেম্বর, ২০১৮

চট্টগ্রামে বঙ্গোপসাগরে একটি জাহাজে টেস্ট ফায়ারিংয়ের সময় বাংলাদেশ নৌবাহিনীর দুজন সদস্য নিহত ও ছয়জন আহত হয়েছেন।

বৃহস্পতিবার বিকেল তিনটায় প্রশিক্ষণ চলাকালে এই ঘটনা ঘটে।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে, বৃহস্পতিবার বিকাল ৩টার দিকে নৌবাহিনীর নৌযান বিএনএস তিতাস নিয়ে প্রশিক্ষণ চলাকালে এ ঘটনা ঘটে।

আইএসপিআরের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল আলমগীর কবির জানান, নিহত এম মোতালেব ও এম এম রহমান নৌবাহিনীর পেটি অফিসার হিসেবে কর্মরত ছিলেন।

আহতদের নাম পরিচয় বিস্তারিতভাবে প্রকাশ করা না হলেও তাদের মধ্যে দুজন অফিসার থাকার কথা জানানো হয়েছে আইএসপিআরের পক্ষ থেকে।

আহতদের চট্টগ্রাম থেকে ঢাকায় সম্মিলিত সামরিক হাসপাতালে পাঠানো হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.