Sylhet Today 24 PRINT

শিলংয়ে সালাউদ্দিনের মামলার রায় আজ

সিলেটটুডে ডেস্ক  |  ২৮ সেপ্টেম্বর, ২০১৮

ভারতে অনুপ্রবেশের অভিযোগে গ্রেপ্তার বিএনপির নেতা সালাউদ্দিন আহমেদের মামলার রায় হতে পারে আজ শুক্রবার। মেঘালয়ের রাজধানী শিলংয়ের এটি আদালতে এই রায় ঘোষণা হওয়ার কথা রয়েছে।

সালাউদ্দিনের অনুপ্রবেশের মামলার রায় ১৩ আগস্ট রায় প্রদানের কথা ছিল। কিন্তু আদালত রায় ঘোষণা স্থগিত রাখে। সালাউদ্দিনের আইনজীবী এসপি মহন্ত বলেন, শুক্রবার রায় ঘোষণা হওয়ার কথা রয়েছে। তিনি আশাবাদী, রায় সালাউদ্দিনের পক্ষেই যাবে।

এ বিষয়ে গুয়াহাটি বা আগরতলা উপহাইকমিশনে যোগাযোগ করেও কোনও তথ্য পাওয়া যায়নি। বিষয়টি সম্পর্কে তাঁরা অবগত নন বলে আগরতলায় নিযুক্ত বাংলাদেশের সহকারী হাইকমিশনার শাখাওয়াত হোসেন এবং গুয়াহাটিতে নিযুক্ত শাহ মোহাম্মদ তানভীর মনসুর জানান।

প্রসঙ্গত, ২০১৫ সালের মার্চ মাসে শিলং থেকে মেঘালয় পুলিশ গ্রেপ্তার করে সালাউদ্দিনকে। তাঁর বিরুদ্ধে অনুপ্রবেশের অভিযোগ আনা হয়। এর আগে বেশ কিছুদিন নিখোঁজ ছিলেন তিনি। সালাউদ্দিন অবশ্য দাবি করেছেন, অপহরণকারীরাই তাঁকে ভারতে নিয়ে এসেছে। তিনি কিছুই জানেন না।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ [email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.