Sylhet Today 24 PRINT

নারায়ণগঞ্জে ৩টি বোমা বিস্ফোরণ

সিলেটটুডে ডেস্ক |  ১০ অক্টোবর, ২০১৮

২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার রায়কে কেন্দ্র করে নারায়ণগঞ্জের চাষাঢ়ায় তিনটি বোমা বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা।

বুধবার (১০ অক্টোবর) দুপুরে শহরের সুগন্ধা প্লাসের সামনে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

নারায়ণগঞ্জ সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) আব্দুর রাজ্জাক সাংবাদিকদের জানান, কে বা কারা আতঙ্ক সৃষ্টির জন্য হাতবোমার বিস্ফোরণ ঘটিয়েছে জানা যায়নি। এ ঘটনায় তদন্ত চলছে। 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.