Sylhet Today 24 PRINT

ভারতে পাচারকালে ৭ রোহিঙ্গা নারী-শিশু আটক

সিলেটটুডে ডেস্ক |  ১০ অক্টোবর, ২০১৮

কলকাতায় ভালো বেতনে বাসাবাড়িতে কাজ দেয়ার প্রলোভন দেখিয়ে ভারতে পাচারকালে সাতক্ষীরা সীমান্তে নারী ও শিশুসহ সাত রোহিঙ্গাকে আটক করেছে পুলিশ।

বুধবার ভোরে তাদের সাতক্ষীরা শহর থেকে ১০ কিলোমিটার দূরে ভারতীয় সীমান্তের কাছে আবাদেরহাট নামক স্থান থেকে আটক করা হয়।

আটকরা হলেন আবদুস সেলিমের স্ত্রী নুর বেগম (৪৫), তার মেয়ে রাশিদা (৫), জান্নাত আরা (৩) ও ছেলে সাগর (১), হাসিনা বেগম (২২), তার মেয়ে রোজিনা (৪) ও বৃদ্ধা উসান জামান (৭৫)। তাদের সবার বাড়ি মিয়ানমারের কুতুপালংয়ে বলে জানিয়েছেন তারা।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, তাদেরকে দুই দালাল কলকাতায় বাসা-বাড়িতে ভালো বেতনে কাজ দেয়ার নাম করে সাতক্ষীরা সীমান্তে নিয়ে আসে।

সদর উপজেলার আবাদের হাটে আনার পর গ্রামবাসী জানতে পেরে পুলিশে খবর দেয়। পরে তাদের থানায় নিয়ে আসা হয়।

তিনি আরও জানান, তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পরে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তবে পাচারকারী দালালদের আটক করা যায়নি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.