Sylhet Today 24 PRINT

বিদেশে পলাতকদের শিগগিরই আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

সিলেটটুডে ডেস্ক |  ১০ অক্টোবর, ২০১৮

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, একুশে আগস্ট গ্রেনেড হামলা মামলায় যারা সাজাপ্রাপ্ত পলাতক তাদের শিগগিরই দেশে এনে সাজা ভোগের ব্যবস্থা করা হবে। মামলার রায় যথার্থ হয়েছে বলেও মনে করছেন তিনি।

বুধবার (১০ অক্টোবর) দুপুর সচিবালয়ে নিজ কার্যালয়ে মামলার রায় পরবর্তী প্রতিক্রিয়ায় সাংবাদিকদের উদ্দেশ্যে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

তিনি আরও বলেন, ২১ আগস্ট গ্রেনেড হামলার রায়ের মাধ্যমে জনগণ প্রমাণ পেয়েছে। কেউ অপকর্ম করলে তার শাস্তি হবেই। বাংলাদেশের মানুষ মনে করে, এই রায়ে যোগ্য বিচার হয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন- ‘আজকে জাতির জন্য বড় একটা দিন। আমরা মনে করি, জাতির আরও একটি কালিমা যেটা লেপন করেছিল…সেই কালিমা আজকে দূর হলো। আমরা মনে করি, বাংলাদেশের মানুষ স্বস্তির নিঃশ্বাস ফেলবে যে; এদেশে বিচার প্রতিষ্ঠিত হয়েছে, এখানে ন্যায়বিচার হয় এবং যারাই এ ধরনের কর্ম করবে তাদের বিচার অবশ্যই হবে।’

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.