Sylhet Today 24 PRINT

৫ নতুন মন্ত্রীর শপথ সন্ধ্যায়!

নিউজ ডেস্ক |  ১৪ জুলাই, ২০১৫

মন্ত্রিপরিষদে নুতন করে যে পাঁচজন যোগ হচ্ছেন তাদের মঙ্গলবার (১৪ জুলাই) সন্ধ্যায় শপথবাক্য পাঠ করানো হবে। তবে পুরাতন মন্ত্রীদের মধ্যে থেকে বাদ পড়ার তেমন সম্ভাবনা নেই।

মন্ত্রিপরিষদ সূত্রে এ তথ্য জানা গেছে।

এর আগে সকালে মন্ত্রিপরিষদে নতুন যোগদান করতে যাওয়া পাঁচজনের জন্য নতুন পাঁচটি গাড়ি আনা হয়।

তবে নিয়োগের বিষয়ে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এখন পর্যন্ত কোনো প্রজ্ঞাপন জারি করা হয়নি।

এছাড়া সচিবালয় এলাকায় আসাদুজ্জমান খান কামালকে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রী, স্থপতি ইয়াফেজ ওসমানকে বিজ্ঞান ও প্রযুক্তি প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রী, চট্টগ্রামের আওয়ামী লীগ নেতা নুরুল ইসলাম বিএসসিকে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী, তারানা হালিমকে ডাক ও টেলিযোগ মন্ত্রী এবং লালমনিরহাটের এমপি নুরুজ্জামানকে মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করা হচ্ছে বলে সকাল থেকে গুঞ্জন শোনা যাচ্ছে। 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.