Sylhet Today 24 PRINT

আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে

সিলেটটুডে ডেস্ক |  ১৭ অক্টোবর, ২০১৮

মৌসুমী বায়ুর প্রভাব কমে যাওয়ায় সারাদেশে প্রধানত শুষ্ক আবহাওয়া বিরাজ করবে। আগামী ২৪ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

সারাদেশে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এছাড়া দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আজ সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে একথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
 
লঘুচাপের বর্ধিতাংশ বাংলাদেশের পূর্বাংশ এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে বলে আবহাওয়া অফিস জানিয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.