সিলেটটুডে ডেস্ক | ২২ অক্টোবর, ২০১৮
জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ গুরুতর অসুস্থ অবস্থায় সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন রয়েছেন।
এরশাদের পরিবার সূত্র জানিয়েছে, রোববার (২২ অক্টোবর) দুপুরে গুরুতর অসুস্থ অবস্থায় তাকে ভর্তি করা হয়। তার শরীরে হিমোগ্লোবিন কমে যাচ্ছে। তাকে রক্ত দেওয়া হচ্ছে।
এরশাদের ছোট ভাই ও জাতীয় পার্টির কো চেয়ারম্যান জি এম কাদের বলেন, ‘ওনার চিকিৎসা চলছে। তিনি বার্ধক্যজনিত নানা রোগে ভুগছেন।’
‘আমরা আশাবাদী তিনি সুস্থ হয়ে ফিরে আসবেন’ বলেন জি এম কাদের।
এরশাদ আগে থেকেই বার্ধক্যজনিত নানা রোগে ভুগছেন। তিনি সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে রুটিন চেকআপ করতেন। তার দুটো ভাল্বেই ছিদ্র রয়েছে। ডাক্তাররা তাকে সম্পূর্ণ বিশ্রামে থাকতে বলেছেন।
গত ২০ অক্টোবর সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় পার্টির সমাবেশে এরশাদ ঘোষণা দেন আগামী জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনে প্রার্থী দেওয়া হবে।