সিলেটটুডে ডেস্ক | ২২ অক্টোবর, ২০১৮
একটি বেসরকারি টেলিভিশনের আলোচনা অনুষ্ঠানে লেখক ও সাংবাদিক মাসুদা ভাট্টিকে অপমান করে সমালোচনার মুখে থাকা ব্যারিস্টার মইনুল হোসেনের কাছে ক্ষমা চাইতে আইনি নোটিশ পাঠিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী এসএম জুলফিকার আলী জুনু।
সোমবার তিনি এ আইনি নোটিশ প্রেরণ করেন।
নোটিশে বলা হয়, মাসুদা ভাট্টি সামাজিক যোগাযোগ মাধ্যমের সূত্র ধরে ব্যারিস্টার মইনুল হোসেনকে নিয়ে আপত্তিকর মন্তব্য করেছেন। এতে তার সম্মানহানি হয়েছে। এ জন্য আগামী ২৪ ঘণ্টার মধ্যে জাতির সামনে তথ্যপ্রমাণসহ তুলে ধরার জন্য অনুরোধ করেন।
মাসুদা ভাট্টি উপযুক্ত তথ্যপ্রমাণ তুলে ধরতে ব্যর্থ হলে প্রকাশ্যে ব্যারিস্টার মইনুল হোসেনের কাছে ক্ষমা চাইতে অনুরোধ করেন। অন্যথায় যথোপযুক্ত আইনের মাধ্যমে সংশ্লিষ্ট আদালতে ক্ষতিপূরণ ও শাস্তি চেয়ে মানহানির মামলা দায়ের করা হবে।
এছাড়া সামাজিক মাধ্যমে মইনুল হোসেনকে নিয়ে মন্তব্য করায় ডিজিটাল নিরাপত্তা আইনে তাকে কেন অপরাধী করা হবে না তা জানতে চাওয়া হয়েছে।
আইনি নোটিশের এক কপি ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়ার কাছে পাঠানো হয়।
নোটিশ প্রাপ্তির এক সপ্তাহের মধ্যে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করা হয়।
উল্লেখ্য, একাত্তর টিভির একাত্তর জার্নালে ব্যারিস্টার মইনুল হোসেন মাসুদা ভাট্টিকে 'চরিত্রহীন' আখ্যা দিয়ে অপমান করেন। মইনুল হোসেনের এই কটূক্তিতে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন মাধ্যমে ব্যাপক সমালোচনার জন্ম দেয়। উদ্ভূত পরিস্থিতিতে নারী সংগঠন, সাংবাদিক সহ বিভিন্ন মহল থেকে ব্যারিস্টার মইনুল হোসেনকে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার আহবান জানানো হয়।
এমন অবস্থায় উলটো মইনুল হোসেনের কাছে মাসুদা ভাট্টিকে ক্ষমা চাওয়ার এই আইনি নোটিশ পাঠালেন এই আইনজীবী।