Sylhet Today 24 PRINT

সিরিজ জয়ে টাইগারদের প্রধানমন্ত্রীর অভিনন্দন

সিলেটটুডে ডেস্ক |  ২৪ অক্টোবর, ২০১৮

জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতেও দাপুটে জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়া জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীও অভিনন্দন জানিয়েছেন টাইগারদের।

বুধবার (২৪ অক্টোবর) প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে এ কথা জানানো হয়।

অভিনন্দন বার্তায় বাংলাদেশ ক্রিকেট দলকে এ জয়ের ধারা ধরে রাখতে টাইগাররা তাদের প্রচেষ্টা অব্যাহত রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন প্রধানমন্ত্রী।

এছাড়া আলাদা বার্তায় বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানান জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী, ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া এবং চিফ হুইপ আ স ম ফিরোজ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.