Sylhet Today 24 PRINT

এই মুহূর্তে শ্রমিকদের দাবি মানা সম্ভব না: সেতুমন্ত্রী

সিলেটটুডে ডেস্ক |  ২৮ অক্টোবর, ২০১৮

এই মুহূর্তে শ্রমিক আইন পরিবর্তন ক‌রে দাবি মেনে নেয়া সম্ভব নয় বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কা‌দের।

রোববার (২৮ অক্টোবর) দুপুরে রাজধানীর সেতু ভবনে বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সাথে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এমন‌টি জানান তিনি।

ওবায়দুল কা‌দের বলেন, ‘এই মুহূর্তে আইন পরিবর্তন করার কোন সু‌যোগ নেই। পরিবর্তন কর‌তেও পার‌বো না। পরবর্তী পার্লামেন্ট পর্যন্ত তা‌দের অপেক্ষা কর‌তে হ‌বে। একটু ধৈর্য্য ধরতে হবে, অপেক্ষা করেন, এর মধ্যে কোন ন্যায় সংগত বিষয় থেকে থাকলে পরবর্তী‌তে আলোচনার মাধ্যমে বিবেচনা করা হ‌বে।’

‘এই মুহূর্তে বল‌তে চাই ধর্মঘট প্রত্যাহার করুন, মানুষ‌কে কষ্ট দি‌য়ে কোন লাভ নেই।’

‘ঐক্যফ্রন্ট হাহুতাশ করছে, অপ‌জিশন তো একটু ক্রি‌টিক্যাল হ‌বেই। অপ‌জিশ‌নের কাজই হ‌লো ক্রি‌টিসাইজ করা’ জানিয়ে কাদের বলেন, ‘তারা ৭ দফা দাবি দিয়েছে। এই মুহূর্তে ৭ দফা মেনে নি‌তে হলে সংবিধান পরিবর্তন কর‌তে হ‌বে। যা কোন অবস্থাতেই সম্ভব না। কাজেই এই দাবির ব্যাপা‌রে তারা যদি স্ট্রাইক করেন, অনড় থাকেন তাহলে অস্থিরতার পরিবেশ তৈরি হ‌তে পা‌রে।’

তিনি বলেন, ‘যেখানে একটা শান্তিপূর্ণ নির্বাচনী পরিবেশ বিরাজ করছে, যেটা তা‌দের দরকার। এছাড়া নতুন ক‌রে নির্বাচন কমিশনের পুনঃগঠ‌নের কোন সু‌যোগ নেই।’

তিনি আরো বলেন, ‘রাষ্ট্রপতি এক‌টি সার্চ কমিটি গঠন ক‌রে সকল দলের প্রতিনিধিকে নি‌য়ে ইলেকশন কমিশন গঠিত হ‌য়ে‌ছে। কাজেই এটা পরিবর্তন করার কোন সুযোগ নেই। তারপরও যদি পরিবর্তন চায় তাহলে সেটা ইলেকশন চায় কিনা সেটাও আমা‌দের বড় প্রশ্ন। এবং সাত দফার মধ্যে যে দাবি আছে সেগু‌লো এই মুহূর্তে মেনে ‌নেয়া সম্ভব নয়।’

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.