Sylhet Today 24 PRINT

‘বিশ্বের দীর্ঘতম’ মানব জিন্নাত আলীর আওয়ামী লীগে যোগদান

সিলেটটুডে ডেস্ক |  ২৯ অক্টোবর, ২০১৮

বিশ্বের দীর্ঘতম মানুব কক্সবাজারের রামুর জিন্নাত আলী বাংলাদেশ আওয়ামী লীগে যোগ দিয়েছেন। রোববার (২৮ অক্টোবর) সকালে ঢাকায় সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমলের হাতে ফুলের তোড়া দিয়ে আনুষ্ঠানিকভাবে আওয়ামী লীগে যোগ দেন তিনি।

আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার আন্তরিকতা, মমতা ও উন্নয়নে মুগ্ধ হয়ে তিনি আওয়ামী লীগে যোগ দিয়েছেন। তার উচ্চতা ৮ ফুট ৬ ইঞ্চি।

এ বিষয়ে জিন্নাত আলী জানান, সম্প্রতি এমপি কমলের সহায়তায় তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার সুযোগ পান। ওই সময় প্রধানমন্ত্রী তার চিকিৎসার দায়িত্ব নেয়ার পাশাপাশি তাকে নগদ ৫ লাখ টাকা এবং তার উপযোগী বাড়ি নির্মাণের ঘোষণা দেন। এ জন্য তিনি প্রধানমন্ত্রী ও এমপি কমলের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।

জিন্নাত আলীর আওয়ামী লীগে যোগদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-পরিষদ সদস্য ডা. আবদুল্লাহ আল মামুন, ডা. রেহেনা আকতার, ডা. শাহারিন, কক্সবাজার সদর উপজেলা আওয়ামী লীগ নেতা খাইরুল বশর, মক্কা মহানগর বঙ্গবন্ধু সৈনিক লীগের সভাপতি মোহাম্মদ ইব্রাহীম, রামু উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক তপন মল্লিক প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.