Sylhet Today 24 PRINT

অবৈধভাবে দেশে ফেরার পথে বেনাপোলে ২১ বাংলাদেশি আটক

বেনাপোল প্রতিনিধি |  ৩০ অক্টোবর, ২০১৮

অবৈধভাবে ভারত থেকে সেধে ফেরার পথে যশোরের বেনাপোল পোর্ট থানার পুটখালী সীমান্ত থেকে ৫ শিশুসহ ২১ জন বাংলাদেশি নারী-পুরুষকে আটক করেছে বিজিবি। মঙ্গলবার (৩০ অক্টোবর) সকাল ৮টার দিকে তাদের আটক করা হয় বলে জানান, ২১ বিজিবির পুটখালী ক্যাম্পের কমান্ডার সুবেদার মুন্সি লাবলুর রহমান।

তিনি জানান, ভারত থেকে বেশ কিছু নারী-পুরুষ অবৈধভাবে ভারত-বাংলাদেশ সীমান্ত অতিক্রম করে দেশের অভ্যন্তরে প্রবেশ করবে- এমন খবরের ভিত্তিতে বিজিবির টহল দল অভিযান চালায়। এ সময় আট পুরুষ, আট নারী ও পাঁচজন শিশুকে আটক করে তারা।

আটকদের বাড়ি যশোর, খুলনা, বাগেরহাট ও বরিশালের বিভিন্ন এলাকায়। আটকদের বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে বলেও তিনি জানান।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.