Sylhet Today 24 PRINT

তফসিল ঘোষণা ৮ নভেম্বর

সিলেটটুডে ডেস্ক |  ০৪ নভেম্বর, ২০১৮

জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার তারিখ চূড়ান্ত হয়েছে আগামী ৮ নভেম্বর। রোববার (৪ নভেম্বর) সন্ধ্যা ৭টায় কমিশন সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শাহাদাত হোসেন চৌধুরী।

ওইদিন সিইসি জাতির উদ্দেশ্যে ভাষণে এই তফসিল ঘোষণা দেওয়া হবে বলে জানান তিনি।

এর আগে, দুপুর তিনটায় শনিবারের মূলতবি হওয়া সভায় সংসদ নির্বাচনে ইভিএমের ব্যবহার বিধিমালার চুড়ান্ত অনুমোদন দিয়েছে নির্বাচন কমিশন। দুটি সভাতেই সিইসি ছাড়াও চার নির্বাচন কমিশনার ও ইসির উধ্বর্তন কর্মকর্তারা উপস্থিত রয়েছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.