Sylhet Today 24 PRINT

সিইসির সাক্ষাৎ চান মান্নান

সিলেটটুডে ডেস্ক |  ০৬ নভেম্বর, ২০১৮

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদার সঙ্গে আলোচনার সময় চেয়ে ইসিতে চিঠি দিয়েছেন সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক একিউএম বদরুদ্দোজা চৌধুরীর নেতৃত্বাধীন বিকল্পধারা বাংলাদেশের মহাসচিব মেজর (অব.) আবদুল মান্নান।

মঙ্গলবার (৬ নভেম্বর) সকালে সিইসির কাছে লেখা মেজর মান্নানের চিঠিটি নির্বাচন কমিশনে পৌঁছে দেন বিকল্পধারার সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার ওমর ফারুক।

চিঠিতে মেজর মান্নান একটি প্রতিনিধি দল নিয়ে নির্বাচন ইস্যুতে সিইসির সঙ্গে আলোচনার জন্য ৯ নভেম্বরের মধ্যে সময় চেয়েছেন।

অন্যদিকে, রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে সাক্ষাতের সময় চেয়ে চিঠি দিয়েছেন যুক্তফ্রন্টের চেয়ারম্যান ও বিকল্পধারা বাংলাদেশের প্রেসিডেন্ট সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক একিউএম বদরুদ্দোজা চৌধুরী। মঙ্গলবার সকালে বঙ্গভবনে চিঠিটি পৌঁছে দেন একই ব্যক্তি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.