Sylhet Today 24 PRINT

পদত্যাগপত্র পাঠালেন নুরুল ইসলাম-ইয়াফেস ওসমান

সিলেটটুডে ডেস্ক |  ০৬ নভেম্বর, ২০১৮

প্রধানমন্ত্রী বরাবর পদত্যাগপত্র পাঠিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মংস্থানমন্ত্রী নুরুল ইসলাম বিএসসি এবং বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ইয়াফেস ওসমান।

মঙ্গলবার (৬ নভেম্বর) দুপুরে প্রধানমন্ত্রী মন্ত্রিসভার টেকনোক্র্যাট সদস্যদের পদত্যাগের নির্দেশ দিয়েছেন বলে জানান দলের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

এরপর সন্ধ্যায় পদত্যাগপত্র পাঠান প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মংস্থানমন্ত্রী।

মন্ত্রীর ব্যক্তিগত সহকারী নিয়াজ মোর্শেদ নীরু বিষয়টি নিশ্চিত করেন।

অপরদিকে বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ইয়াফেস ওসমান দুপুরে মন্ত্রিসভার মিটিংয়ের পরপরই পদত্যাগপত্র জমা দিয়েছেন বলে নিজেই নিশ্চিত করেছেন।

টেকনোক্র্যাট কোটার অন্য দুই সদস্য ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোস্তাফা জব্বারও পদত্যাগপত্র জমা দিয়েছেন শোনা গেলেও কেউ নিশ্চিত করেনি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.