Sylhet Today 24 PRINT

আজ প্রধানমন্ত্রী সঙ্গে সংলাপে বসছেন ঐক্যফ্রন্টের ১১ নেতা

সিলেটটুডে ডেস্ক |  ০৭ নভেম্বর, ২০১৮

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দ্বিতীয় দফা সংলাপে বসতে ড. কামাল হোসেনের নেতৃত্বে আজ বুধবার (৭ নভেম্বর) গণভবনে যাবেন জাতীয় ঐক্যফ্রন্টের ১১ সদস্যের প্রতিনিধি দল।

মঙ্গলবার ড. কামাল হোসেনের মতিঝিলের চেম্বারে জাতীয় ঐক্যফ্রন্টের নেতাদের বৈঠক শেষে নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বিষয়টি নিশ্চিত করেছেন।

বুধবার বেলা ১১ টায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনে এ সংলাপ অনুষ্ঠিত হবে।

মাহমুদুর রহমান মান্না বলেন, ১১ সদস্যের প্রতিনিধি যাবেন গণভবনে। মুল দাবি সাত দফার ভিত্তিতেই আলোচনা হবে।  সংবিধানের ভেতরে থেকেই নির্বাচনের ফর্মুলা রয়েছে। সেই বিষয় তুলে ধরা হবে।

ঐক্যফ্রন্টের ১১ সদস্যের প্রতিনিধি দলে থাকছেন যারা:  ড. কামাল হোসেন, মির্জা ফখরুল, খন্দকার মোশারারফ, ব্যারিস্টার মওদুদ, মোস্তফা মহসিন মন্টু, অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, মাহমুদুর রহমান মান্না, এস এম আকরাম, আবদুল মালেক রতন, সুলতান মোহাম্মদ মুনসুর, আ স ম আব্দুর রব।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.