Sylhet Today 24 PRINT

বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন হচ্ছে না

সিলেটটুডে ডেস্ক |  ০৭ নভেম্বর, ২০১৮

অনিবার্য কারণবশত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বৃহস্পতিবারের সংবাদ সম্মেলন স্থগিত করা হয়েছে। পরিবর্তিত তারিখ পরে জানিয়ে দেয়া হবে।

চলমান রাজনৈতিক পরিস্থিতি, একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক দল ও জোটের সঙ্গে সংলাপ শেষে বৃহস্পতিবার দুপুর ১টায় প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন হওয়ার কথা ছিল।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম হেলাল বুধবার রাতে সংবাদ সম্মেলন স্থগিত হওয়ার কথা জানান।

তিনি বলেন, “অনিবার্য কারণবশত আগামীকালের সংবাদ সম্মেলন স্থগিত করা হয়েছে।”

এখন পর্যন্ত সব মিলিয়ে ৭০টি রাজনৈতিক দল ও জোটের সাথে নির্বাচনী সংলাপ করেছেন শেখ হাসিনা। এর মধ্যে নির্বাচন কমিশনের নিবন্ধিত রাজনৈতিক দলের সংখ্যা ৩৯টি।

চলমান সংলাপের অংশ হিসেবে বুধবার সন্ধ্যায় গণভবনে ২৪ টি রাজনৈতিক দল ও জোটের সঙ্গে সংলাপে করে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। এরআগে সকালে প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিতীয় দফায় সংলাপ করে ড. কামাল হোসেনের নেতৃত্বাধীন জাতীয় ঐক্যফ্রন্ট।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.