Sylhet Today 24 PRINT

রাজনীতিকদের সঙ্গে বেগম খালেদা জিয়ার ঈদ শুভেচ্ছা বিনিময়

নিউজ ডেস্ক |  ১৮ জুলাই, ২০১৫

ফাইল ছবি

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদের সঙ্গে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা বিনিময় করছেন ।

শনিবার (১৮ জুলাই) বেলা পৌনে ১১টা থেকে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) শুভেচ্ছা বিনিময় শুরু করেন তিনি।

খালেদা জিয়ার সঙ্গে শুভেচ্ছা বিনিমকালে রয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আ স ম হান্নান শাহ, ব্যারিস্টার জমিরউদ্দিন সরকার, সারোয়ারী রহমান, নজরুল ইসলাম খান, গয়েশ্বর চন্দ্র রায়, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবদুল আউয়াল মিন্টু, বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইবরাহীম।

এসময় তিনি দেশ ও জাতির কল্যানের জন্য নিরলসভাবে কাজ করে যেতে বিভিন্ন দলের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.