Sylhet Today 24 PRINT

বুধবার বন্ধ পুঁজিবাজার

সিলেটটুডে ডেস্ক |  ২০ নভেম্বর, ২০১৮

ঈদে মিলাদুন্নবী উপলক্ষে ২১ নভেম্বর (বুধবার) দেশের দুই পুঁজিবাজারে লেনদেন বন্ধ থাকবে।

মঙ্গলবার (২০ নভেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ ( সিএসই) ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়।

আরবি হিজরী ১৪৪০ সালের ১২ রবিউল আউয়াল বুধবার। ওই দিন ঈদে মিলাদুন্নবী।

ঈদে মিলাদুন্নবী উপলক্ষে দেশের সব সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠানের সঙ্গে পুঁজিবাজারেও লেনদেন বন্ধ থাকবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.