Sylhet Today 24 PRINT

ঝিনাইদহে বাড়ি ঘিরে র‍্যাবের অভিযানে গ্রেপ্তার ১

সিলেটটুডে ডেস্ক |  ২১ নভেম্বর, ২০১৮

ঝিনাইদহ সদর উপজেলা গান্না ইউনিয়নের কালুহাটি গ্রামে বুধবার ভোর সাড়ে চারটা থেকে জঙ্গি আস্তানা সন্দেহে র‌্যাব-৬ এর অভিযান পরিচালনার পর সকালে একটি ডামি বন্দুক ও কিছু জিহাদি বইসহ আখতারুজ্জামান সাগর (২০) নামে জেএমবি এক সদস্যকে আটকে মধ্য দিয়ে তা সমাপ্ত করা হয়েছে।

বুধবার (২১ নভেম্বর) সকাল পৌনে ৯টার দিকে অভিযান সমাপ্ত ঘোষণা করেন খুলনা র‌্যাব-৬ এর অধিনায়ক হাসান ইমন আল রাজিব। এর আগে ভোর সাড়ে চারটার দিকে কালুহাটি গ্রামে জঙ্গি আস্তানা সন্দেহে একটি বাড়ি চারপাশ ঘিরে অভিযান চালায় র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব-৬) সদস্যরা।

অভিযান শেষে খুলনা র‌্যাব-৬ এর অধিনায়ক হাসান ইমন আল রাজিব জানান, কালুহাটি গ্রামে সরাফত হোসেনের বাড়িতে অভিযান চালায় র‍্যাব সদস্যরা। অভিযানে নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) সদস্য আখতারুজ্জামান সাগরকে আটক করা হয়েছে। এসময় তার কাছ থেকে একটি ডামি বন্দুক ও কিছু জিহাদি বই জব্দ করা হয়েছে। আটক সাগর ওই গ্রামের কৃষক শারাফত হোসেনে ছেলে।

তিনি আরও জানান, আটক সাগর দুই বছর আগে জেএমবির সঙ্গে সম্পৃক্ত ছিল। তাবে স্থানীয়রা জানান— ওই যুবক একজন মানসিক ভারসাম্যহীন। তাকে পাবনার মানসিক হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.