Sylhet Today 24 PRINT

ডিআইজি হলেন চার পুলিশ কর্মকর্তা

সিলেটটুডে ডেস্ক |  ২২ নভেম্বর, ২০১৮

পুলিশের অতিরিক্ত ডিআইজি পদমর্যাদার চার কর্মকর্তাকে উপ-মহাপরিদর্শক (ডিআইজি) হিসেবে পদোন্নতি দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ অধিশাখা-১-এর উপসচিব কামরুল আহসান তালুকদার স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই আদেশ দেওয়া হয়।

পদোন্নতি পাওয়া চার কর্মকর্তা হলেন- ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (চলতি দায়িত্ব) আবদুল বাতেন, যুগ্ম কমিশনার ইমতিয়াজ আহমেদ, পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) অতিরিক্ত ডিআইজি মাইনুল হাসান ও ঢাকা রেঞ্জ কার্যালয়ের অতিরিক্ত ডিআইজি আবু কালাম সিদ্দিক।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.