Sylhet Today 24 PRINT

যুক্তরাষ্ট্রে গেলেন ড. ফরাসউদ্দিন

সিলেটটুডে ডেস্ক |  ০২ ডিসেম্বর, ২০১৮

আন্তর্জাতিক সিভিল সার্ভিস কমিশন (আইসিএসসি) এর বিশেষ সভায় যোগ দিতে প্রতিষ্ঠানটির সদস্য এবং ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারপার্সন ড. মোহাম্মদ ফরাসউদ্দিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন।

জাতিসংঘের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান আইসিএসসি বিশ্বব্যাপী এর অধীনে থাকা বিশেষায়িত সংস্থা ও আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলোতে কর্মরতদের চাকরি সম্পর্কিত নিয়ম-নীতি ও কর্মী ব্যবস্থাপনা সমন্বয় করে থাকে। ৫ থেকে ৮ ডিসেম্বর নিউইয়র্কে জাতিসংঘ সদর দফতরে অনুষ্ঠেয় বিশেষ বৈঠক শেষে আগামী ৯ ডিসেম্বর ড. ফরাসউদ্দিনের দেশে ফেরার কথা রয়েছে।

চার বছর মেয়াদি এ কমিটিতে ড. মোহাম্মদ ফরাসউদ্দিন ২০১৭ সালের জানুয়ারিতে দায়িত্ব নেন। এছাড়াও তিনি বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ও বঙ্গবন্ধুর একান্ত সহকারীর দায়িত্ব পালন করেছেন।

হবিগঞ্জ-৪ আসনে ড. ফরাসউদ্দিন এবার আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশী ছিলেন। তবে তাকে দলীয় মনোনয়ন না দিয়ে এ আসনে বর্তমান সাংসদ মাহবুব আলীকে মনোনয়ন দিয়েছে আওয়ামী লীগ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.