Sylhet Today 24 PRINT

হাওলাদারকে সরিয়ে জাপার নতুন মহাসচিব রাঙ্গা

সিলেটটুডে ডেস্ক |  ০৩ ডিসেম্বর, ২০১৮

জাতীয় পার্টির মহাসচিবের পদ থেকে এবিএম রুহুল আমিন হাওলাদারকে সরিয়ে তার স্থলাভিষিক্ত করা হয়েছে প্রেসিডিয়াম সদস্য মসিউর রহমান রাঙ্গাকে। রুহুল আমিন হাওলাদারের মনোনয়নপত্র বাতিল হওয়ার পর এ রদবদল করা হল।

সোমবার (৩ ডিসেম্বর) দলীয় প্যাডে জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের নামে রাঙ্গাকে একটি চিঠি পাঠানো হয়।

চিঠিতে বলা হয়, আপনাকে জাতীয় পার্টির মহাসচিব হিসেবে দায়িত্ব প্রদান করা হলো। পার্টির প্রেসিডিয়াম সদস্যের পাশাপাশি আপনি এই অতিরিক্ত দায়িত্ব পালন করবেন।

এরশাদের রাজনৈতিক সচিব ও দলের প্রেসিডেয়াম সদস্য সুনীল শুভ রায়ের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এই সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.