Sylhet Today 24 PRINT

রাজনৈতিক বন্দিদের মুক্তি চেয়ে ইসিতে ঐক্যফ্রন্টের চিঠি

সিলেটটুডে ডেস্ক |  ০৩ ডিসেম্বর, ২০১৮

জাতীয় সংসদ নির্বাচনের আগে ‘রাজনৈতিক মামলায়’ গ্রেপ্তারকৃত নেতাকর্মীদের মুক্তি চেয়ে নির্বাচন কমিশনকে (ইসি) চিঠি দিয়েছে জাতীয় ঐক্যফ্রন্ট। সোমবার (৩ নভেম্বর) প্রধান নির্বাচন কমিশনার বরাবর এক চিঠিতে এই দাবি জানায় ঐক্যফ্রন্ট।

জোটের প্রধান সমন্বয়ক মোস্তফা মহসিন মন্টু সই করা চিঠিতে বলা হয়, ‘একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সব প্রার্থী মনোনয়নপত্র জমা দেয়ার পর দেশের সবকিছু নির্বাচন কমিশনের আওতায় এসে যায়। সেই হিসেবে বৈধ প্রার্থীদের তালিকা ঘোষণার পর রাজনৈতিক কারণে কাউকে গ্রেপ্তার করা যায় না। বিশেষ করে কোনো প্রার্থীকে হয়রানির প্রশ্নই আসে না।’

রাজনৈতিক মামলায় গ্রেপ্তার হওয়া যেকোনো রাজনৈতিক নেতাকর্মীকে মুক্তি দেয়ার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে নির্দেশনা দিতে পারে নির্বাচন কমিশন বলেও উল্লেখ করে ঐক্যফ্রন্ট।

ঐক্যফ্রন্টের দাবি, ‘সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের স্বার্থে প্রধান নির্বাচন কমিশনারের প্রতি আহ্বান সংবিধানের বিধান মেনে সব রাজনৈতিক মামলায় গ্রেপ্তার হওয়া নেতাকর্মীদের মুক্তি দেয়ার নির্দেশ প্রদানের অনুরোধ করা গেলো।’

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ [email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.