Sylhet Today 24 PRINT

প্রয়োজনে ১০০ আসন ছাড়বে বিএনপি

সিলেটটুডে ডেস্ক |  ০৩ ডিসেম্বর, ২০১৮

জাতীয় ঐক্যফ্রন্টের শরিক দলগুলোকে বিএনপি প্রয়োজনে ১০০ আসনে ছাড় দেবে বলে দাবি করেছেন গণফোরামের কার্যকরী সভাপতি সুব্রত চৌধুরী। তিনি জানিয়েছেন আসন ভাগাভাগি নিয়ে ঐক্যফ্রন্টে কোনো টানাপড়েন নেই। নির্দিষ্টসংখ্যক আসন পাওয়ার ব্যাপারে তারা অনড় অবস্থানেও নেই।  

সোমবার বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে ঐক্যফ্রন্টের বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন সুব্রত চৌধুরী।

জাতীয় ঐক্যফ্রন্টের এই নেতা বলেন, ‘জাতীয় ঐকফ্রন্টের শরিকরা আসন বণ্টন নিয়ে অনড় অবস্থানে নেই। যোগ্য প্রার্থী পেলে প্রয়োজনে বিএনপি ১০০ আসনে ছাড় দেবে।’

ঐক্যফ্রন্টের প্রার্থীদের মনোনয়নপত্র বাতিল প্রসঙ্গে তিনি বলেন, ‘প্রার্থিতা বাতিলের মধ্য দিয়ে সরকার একতরফা নির্বাচনের নীলনকশার পরিকল্পনা করছে।’

বৈঠকে উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, গণফোরামের সাধারণ সম্পাদক মোস্তফা মহসিন মন্টু প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.