নিউজ ডেস্ক | ২২ জুলাই, ২০১৫
বাংলাদেশ কোস্ট গার্ডের ওয়েবসাইট হ্যাক করেছে ‘পাক সাইবার পাইরেটস’।
আজ বুধবার সকাল পৌনে নয়টার দিকে বাংলাদেশ কোস্ট গার্ডের ওয়েবসাইটে http://www.coastguard.gov.bd গিয়ে দেখা যায়, সেটি অকার্যকর। ওয়েবসাইটটি হ্যাক করার দাবি করেছে ‘পাক সাইবার পাইরেটস’।
এ বিষয়ে জানতে চাইলে কোস্ট গার্ডের গোয়েন্দা শাখার কর্মকর্তা কামরুজ্জামান গণমাধ্যমকে বল্রন , ‘ওয়েবসাইট হ্যাক হওয়ার বিষয়টি আজ সকালে আমাদের নজরে এসেছে। ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছে। তাঁরা পরবর্তী পদক্ষেপ নেবেন।’