Sylhet Today 24 PRINT

গোলাপগঞ্জে নাশকতা মামলায় শিবির নেতা গ্রেপ্তার

গোলাপগঞ্জ প্রতিনিধি |  ০৪ ডিসেম্বর, ২০১৮

সিলেটের গোলাপগঞ্জে নাশকতা মামলায় রিমন আহমদ (২৬) নামে সাবেক শিবির সভাপতিকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (৪ ডিসেম্বর) রাত ৮টায় গোলাপগঞ্জ চৌমুহনীর নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

তিনি উপজেলার ঢাকাদক্ষিণ ইউনিয়নের বারোকোট গ্রামের আলতাব উদ্দিনের ছেলে। রিমন আহমদ গোলাপগঞ্জ এমসি একাডেমী স্কুল এন্ড কলেজের ছাত্র শিবিরের সাবেক সভাপতি ছিল বলে পুলিশ জানায়।

পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে নাশকতার মামলায় গোলাপগঞ্জ মডেল থানার এসআই তপন কুমার একদল পুলিশ নিয়ে গোলাপগঞ্জ চৌমুহনী থেকে তাকে গ্রেপ্তার করেন।

এ ব্যাপারে গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম ফজলুল হক শিবলীর সাথে আলাপ করা হলে তিনি গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.