Sylhet Today 24 PRINT

একাদশে ভর্তির চতুর্থ মেধা তালিকা প্রকাশ

সিলেটটুডে ডেস্ক |  ২৩ জুলাই, ২০১৫

একাদশ শ্রেণিতে ভর্তির জন্য চতুর্থ মেধা তালিকা প্রকাশ করেছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটি।

এতে ৮২ হাজার ৫৪৪ জনের সকল শিক্ষার্থী আবেদন করে বিভিন্ন কলেজে মনোনীত হয়েছে। আসন খালি থাকা সাপেক্ষে শিক্ষার্থীরা পছন্দের কলেজে ভর্তি হতে পারবেন।
 
মনোনীতদের তালিকা ভর্তির ওয়েবসাইট (www.xiclassadmission.gov.bd) ছাড়াও প্রার্থীদের মোবাইল ফোনে এসএমএস করে জানিয়ে দেওয়া হচ্ছে।
 
বৃহস্পতিবার (২৩ জুলাই) সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।
 
গত ১৩ থেকে ২১ জুলাই রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত অনলাইন ও এসএমএসের মাধ্যমে এসব শিক্ষার্থী আবেদন করেছিল।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.