Sylhet Today 24 PRINT

কূটনীতিকদের সঙ্গে বৈঠকে ঐক্যফ্রন্ট নেতারা

সিলেটটুডে ডেস্ক |  ১৯ ডিসেম্বর, ২০১৮

জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠকে বসেছেন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, চীন, জাপান, কোরিয়া, ইন্দোনেশিয়া, পাকিস্তান, সুইডেন, সুইজারল্যান্ড, নরওয়ে, তুরস্ক, ডেনমার্ক, ফিলিপাইন, ফ্রান্স, অস্ট্রেলিয়াসহ বেশ কয়েকটি দেশের রাষ্ট্রদূত ও দূতাবাসের কর্মকর্তারা।

বুধবার (১৯ ডিসেম্বর) গুলশানের একটি হোটেলে দুপুর দুইটায় বৈঠক শুরু হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত এ বৈঠক চলছে।

ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল হোসেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, তাবিথ আউয়াল, গণফোরামের নির্বাহী সভাপতি সুব্রত চৌধুরী, গণস্বাস্থ্য কেন্দ্রের ডা. জাফর উল্লাহ চৌধুরী, সাবিহ উদ্দিন আহমেদ, জেবা খান, আসাদুজ্জামান রিপন প্রমুখ বৈঠকে উপস্থিত আছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.