Sylhet Today 24 PRINT

মাহী বি চৌধুরীর বাসায় গুলি

সিলেটটুডে ডেস্ক |  ২০ ডিসেম্বর, ২০১৮

মুন্সীগঞ্জ-১ আসনের মহাজোট প্রার্থী বিকল্পধারার যুগ্ম মহাসচিব মাহী বি চৌধুরীর বাসা লক্ষ্য করে গুলি করেছে দুর্বৃত্তরা।

শ্রীনগর থানার ওসি মো. ইউনুচ আলী জানান, বুধবার রাত ৯টার দিকে শ্রীনগর উপজেলার মজিদপুর দয়হাটা গ্রামে মাহী বি চৌধুরীর বাসভবনের বাইরে থেকে ১ রাউন্ড গুলি করা হয়।এতে মাহীর বাসার জানালার কাচ ভেঙে যায়।

পুলিশ ঘটনাস্থল থেকে গুলির খোসা উদ্ধার করেছে। এ সময় মাহী বি চৌধুরীসহ তার পরিবারের কেউ সেখানে ছিলেন না বলে জানান ওসি।

ঘটনাস্থল থেকে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাধারণ সম্পাদক ওয়াহিদুর রহমান জিঠু জানান, দুর্বৃত্তরা বাসভবনের বিদ্যুৎ ও সিসি ক্যামেরার সংযোগ বিচ্ছিন্ন করার পর গুলি করে পালিয়ে যায়। নির্বাচন উপলক্ষে বেশ কিছুদিন ধরে মাহী বি চৌধুরী পরিবার-পরিজন নিয়ে গ্রামের বাড়িতে অবস্থান করছিলেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.