Sylhet Today 24 PRINT

৩০ ডিসেম্বর সাধারণ ছুটি

সিলেটটুডে ডেস্ক |  ২০ ডিসেম্বর, ২০১৮

আগামী ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটের দিন সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। অর্থাৎ ওইদিন সব সরকারি-বেসরকারি সকল প্রতিষ্ঠান বন্ধ থাকবে।

বৃহস্পতিবার (২০ ডিসেম্বর) এক আদেশে অ্যালোকেশন অব বিজনেসে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের ক্ষমতাবলে জনপ্রশাসন মন্ত্রণালয় এই ছুটি ঘোষণা করে।

আদেশে বলা হয়েছে, 'নির্বাচন কমিশনের চাহিদা মোতাবেক সারা বাংলাদেশে একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ৩০ ডিসেম্বর রোববার সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিস, প্রতিষ্ঠান, সংস্থার কর্মকর্তা-কর্মচারী এবং সরকারি-বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীদের ভোটাধিকার প্রয়োগ ও ভোট গ্রহণের সুবিধার্থে নির্বাচনী এলাকায় সাধারণ ছুটি ঘোষণা করা হল।'

১৭ ডিসেম্বর নির্বাচন কমিশন ভোট গ্রহণের দিন সাধারণ ছুটি ঘোষণার জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়কে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.