Sylhet Today 24 PRINT

নির্বাচনে সাংবাদিকদের মোটরসাইকেল চলাচলের পক্ষে আ. লীগ

সিলেটটুডে ডেস্ক |  ২৫ ডিসেম্বর, ২০১৮

নির্বাচনের সময় যানবাহন চলাচলের ক্ষেত্রে নির্বাচন কমিশন ঘোষিত বিধি-নিষেধ শিথিল করার অনুরোধ জানিয়েছে আওয়ামী লীগ। মঙ্গলবার (২৫ ডিসেম্বর) বিকেলে বঙ্গবন্ধু এভিনিউতে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে মিডিয়া সেন্টারের উদ্বোধনী অনুষ্ঠানে দলটির  নির্বাচন পরিচালনা কমিটির কো-চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমাম এই আহ্বান জানান।

এইচটি ইমাম বলেন, ‘জনগণের ভোটাধিকার প্রয়োগের ক্ষেত্রে প্রতিবন্ধকতা সৃষ্টি হতে পারে, এমন কোনও বিধি-নিষেধ আমরা সমর্থন করি না। আমাদের প্রস্তাব হচ্ছে, ভোটকেন্দ্রের ১০০ গজ দূরত্বে যানবাহন চলাফেরা ও অবস্থান করতে পারে, এমন নির্দেশনা জারি করা  প্রয়োজন।’ তিনি আরও বলেন, ‘সংবাদ সংগ্রহের দায়িত্বে থাকা সাংবাদিকদের মোটরসাইকেল যেন স্টিকারসহ চলাফেরা করতে যারে, সে ব্যাপারেও ব্যবস্থা নেওয়া প্রয়োজন।’

প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা আরও বলেন, ‘আমরা আশা করি, ৩০ ডিসেম্বর উৎসবমুখর পরিবেশে নির্বাচন সম্পন্ন হবে।’

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.