Sylhet Today 24 PRINT

এখনো নির্বাচনের সুষ্ঠু পরিবেশ রয়েছে: সিইসি

সিলেটটুডে ডেস্ক |  ২৫ ডিসেম্বর, ২০১৮

এখনো নির্বাচনের সুষ্ঠু পরিবেশ রয়েছে বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা। একাদশ জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে তিনি বলেছেন, ‘অবশ্যই। অবশ্যই অংশগ্রহণমূলক হবে। সবাই অংশগ্রহণ করছে।’

মঙ্গলবার (২৫ ডিসেম্বর) বিকেলে রাজধানীর টিকাটুলীতে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠান শেষে সিইসি এ মন্তব্য করেন।

এ সময় মঙ্গলবার দুপুরে জাতীয় ঐক্যফ্রন্টের নেতাদের সঙ্গে বৈঠকে উত্তপ্ত বাক্যবিনিময় প্রসঙ্গে সাংবাদিকরা জানতে চাইলে সিইসি বিষয়টি এড়িয়ে যান। তিনি বলেন, ‘এ বিষয়ে পরে ইসি সচিব কথা বলবেন।’

ইভিএম নিয়ে সিইসি সাংবাদিকদের বলেন, ‘ইভিএম প্রশিক্ষণ কার্যক্রম সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। নির্বাচন সুষ্ঠু করতে ইভিএমের ব্যবহারকে জনগণ স্বাগত জানিয়েছে।’

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.