Sylhet Today 24 PRINT

সৌরবিদ্যুতে দেড় কোটি ডলার অনুদান দিচ্ছে বিশ্বব্যাংক

সিলেটটুডে ডেস্ক |  ২৬ জুলাই, ২০১৫

বিশ্বব্যাংকের ঢাকা মিশনের যোগাযোগ কর্মকর্তা মেহরিন এ মাহবুবের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে- সৌর বিদ্যুৎ ব্যবস্থার উন্নয়নে বাংলাদেশকে দেড় কোটি মার্কিন ডলার অনুদান দেবে বিশ্বব্যাংক। বর্তমান বিনিময় হার অনুযায়ী এটি ১১৭ কোটি টাকার সমপরিমাণ।

গ্লোবাল পার্টনারশিপ আউটপুটভিত্তিক এইড (জিপিওবিএ) এক্ষেত্রে বাংলাদেশেকে কারিগরি সহযোগিতা দিবে। বিশ্বব্যাংক জিপিওবিএ'র প্রশাসকের দায়িত্বে রয়েছে। শনিবার (২৫ জুলাই) পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। 

বিশ্বব্যাংকের এ অর্থে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে বসবাসকারী লোকজনকে ২ লাখ ২৫ হাজার সোলার হোম সিস্টেম (এসএইচএস) ও দুই হাজার ৫০০টি মিনি-গ্রিড সংযোগ দেওয়া হবে।

এর মাধ্যমে গ্রামাঞ্চলে পরিবেশবান্ধব শক্তি বাড়বে এবং ছয় হাজার ৬০০ জন কৃষক সৌর পাম্প চালানোর সুযোগ পাবেন। গ্রামীণ মানুষের সেচ কাজসহ রান্নার কাজ আরও সহায়ক ভূমিকা পালন করবে বিশ্বব্যাংকের এ অনুদান।

বিশ্বব্যাংকের অনুদানে এসব প্রকল্প বাস্তবায়িত হলে গ্রামীণ মানুষ ডিজেলচালিত পাম্পের নেতিবাচক প্রভাব থেকেও রক্ষা পাবেন। সাশ্রয়ী মূল্যে পরিবেশবান্ধব এসব সুবিধা পাবে নিম্ন আয়ের পরিবার।

তাছাড়া বায়োগ্যাস প্ল্যান্টগুলোর মাধ্যমে দেশের নয় হাজার ৮৫০টি পরিবার পরিবেশবান্ধব উপায়ে রান্নার কাজ সারতে পারবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.