Sylhet Today 24 PRINT

শপথ গ্রহণের আগেই চলে গেলেন সৈয়দ আশরাফ

সিলেটটুডে ডেস্ক |  ০৩ জানুয়ারী, ২০১৯

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম আর নেই।  বৃহস্পতিবার (৩ জানুয়ারি) রাতে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

সৈয়দ আশরাফের চাচাত ভাই সৈয়দ তারেকুল ইসলাম ভিক্টর এ তথ্য নিশ্চিত করেছেন।

সৈয়দ আশরাফুল ইসলাম থাইল্যান্ডের বামরুনগ্রাদ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। গুরুতর অসুস্থতার কারণে গত ১৮ সেপ্টেম্বর সংসদ থেকে ছুটি নেন তিনি।

দেশে না থেকেও রোববার একাদশ জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-১ আসন থেকে নৌকা প্রতীকে সংসদ সদস্য নির্বাচিত হন সৈয়দ আশরাফ।

বৃহস্পতিবার নবনির্বাচিত সংসদ সদস্যরা শপথ নিলেও সৈয়দ আশরাফুল ইসলাম শপথ নেওয়ার জন্য সময় চেয়ে স্পিকার শিরীন শারমিন চৌধুরীর কাছে চিঠি দিয়েছিলেন। তবে শেষ পর্যন্ত আর শপথ নেওয়া হলো না তার। স্পিকারকে চিঠি দেওয়ার পরদিনই পৃথিবী থেকে বিদায় নিলেন তিনি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.