Sylhet Today 24 PRINT

সৈয়দ আশরাফের মৃত্যুতে ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী কর্মসূচি স্থগিত

সিলেটটুডে ডেস্ক |  ০৪ জানুয়ারী, ২০১৯

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামের মৃত্যুতে প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচী স্থগিত করেছে ছাত্রলীগ। বৃহস্পতিবার রাতে ছাত্রলীগের সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন ও সাধারণ সম্পাদক গোলাম রব্বানী সাক্ষরিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

ছাত্রলীগের ৭১তম প্রতিষ্ঠাবার্ষিকীতে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন ছাড়া বাকী সব কর্মসূচী পালন থেকে বিরত থাকার জন্য ছাত্রলীগের সকল ইউনিটকেও নির্দেশ দেন তাঁরা।

বৃহস্পতিবার রাতে ব্যাংককে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম।

বিবৃতিতে ছাত্রলীগ সভাপতি ও সাধারণ সম্পাদক প্রয়াত সৈয়দ আশরাফুল ইসলামের আত্মার মাগফেরাত কামনায় শুক্রবার মিলাদ ও দোয়া মাহফিল করার জন্য সকল সাংগঠনিক ইউনিটকে নির্দেশ দেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.