সিলেটটুডে ডেস্ক | ০৪ জানুয়ারী, ২০১৯
নোয়াখালীর সুর্বণচর উপজেলার চরজুবলী ইউনিয়নের ধর্ষণের শিকার চার সন্তানের জননীকে দেখতে যাচ্ছেন ঐক্যফ্রন্টের নেতারা। কাল শনিবার (৫ জানুয়ারি) সকালে তাঁরা নোয়াখালীর উদ্দেশ্যে রওনা হবেন।
বিএনপি চেয়ারপারসনরে মিডিয়া উইং কর্মকর্তা শায়রুল কবির খান বলনে, জাতীয় ঐক্যফ্রন্টের মুখপাত্র ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জেসডি সভাপতি আ স ম আবদুর রব, নাগরিক ঐক্যরে আহ্বায়ক মাহমুদুর রহমান মান্নাসহ ঐক্যফ্রন্টের নতারা আগামীকাল শনিবার নোয়াখালী যাবেন। সকাল ৭টায় গুলশান বিএনপির কার্যালয় থেকে তাঁরা রওনা হবেন বলে জানান তিনি।
সুর্বণচরে ধর্ষণের শিকার ওই নারী (৪০) বর্তমানে নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন। ঐক্যফ্রন্টের নেতারা সেখানেই যাবেন। তাঁদের কালই ঢাকায় ফেরার কথা রয়েছে বলেও জানান বিএনপি চেয়ারপারসনরে মিডিয়া উইং কর্মকর্তা।
প্রসঙ্গত, গত ৩০ ডিসেম্বর ভোটরে দিন রাতে ওই নারীর স্বামী-সন্তানকে বেঁধে রেখে তাঁকে পিটিয়ে আহত করা হয় এবং ধর্ষণ করা হয়। নির্যাতনের শিকার নারীর পরিবার জানায়, ভোটকেন্দ্রে কথা-কাটাকাটি জেরে এই ঘটনা ঘটানো হয়। ডাক্তারি পরীক্ষায় ওই নারীকে ধর্ষণের প্রমাণ পাওয়া গেছে। এ ঘটনায় এখন পর্যন্ত ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে।