সিলেটটুডে ডেস্ক | ০৬ জানুয়ারী, ২০১৯
সংসদ ভবনে দক্ষিণ প্লাজায় প্রথম জানাজা শেষে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য এবং জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামের মরদেহ হেলিকপ্টারে করে কিশোরগঞ্জে নেওয়া হচ্ছে।
রোববার (৬ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় সৈয়দ আশরাফের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে কুর্মিটোলা থেকে বিমান বাহিনীর একটি হেলিকপ্টারে মরদেহ কিশোরগঞ্জের উদ্দেশে নেওয়া হয়।
সৈয়দ আশরাফের মরদেহ কিশোরগঞ্জের শোলাকিয়া মাঠে পৌঁছানোর পর সেখানে দ্বিতীয় জানাজা হবে। এরপর দুপুর ২টায় ময়মনসিংহের আঞ্জুমান ঈদগাহে সৈয়দ আশরাফের তৃতীয় জানাজা হবে।
তৃতীয় জানাজা শেষে মরদেহ বিকেলে আবারো ঢাকায় আনা হবে। এরপর সন্ধ্যায় বনানী কবরস্থানে দাফন করা হবে সৈয়দ আশরাফকে।