Sylhet Today 24 PRINT

পোশাক শ্রমিকদের বিক্ষোভে উত্তরায় যান চলাচল বন্ধ

সিলেটটুডে ডেস্ক |  ০৬ জানুয়ারী, ২০১৯

পোশাক শ্রমিকদের বিক্ষোভের কারণে রাজধানী ঢাকার গুরুত্বপূর্ণ প্রবেশ মুখ উত্তরায় যানবাহন চলাচল বন্ধ রয়েছে।

রোববার (৬ জানুয়ারি) সকাল ৯টার দিকে গার্মেন্টের শতাধিক শ্রমিক রাস্তায় নেমে বিক্ষোভ শুরু করে।

উত্তরা আজমপুর থেকে জসিমউদ্দিন সড়ক পর্যন্ত অবস্থান নিয়ে ন্যূনতম মজুরি বাস্তবায়নসহ বিভিন্ন দাবিতে স্লোগান দিচ্ছে তারা।

তাদের এই বিক্ষোভের কারণে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে কোনো যানবাহন যেতে বা আসতে পারছে না। যানবাহন চলাচল বন্ধ থাকায় দুই দিকে সৃষ্টি হয়েছে ব্যাপক যানজট।

উত্তরা পশ্চিম থানার ওসি আলী হোসেন খান জানান, বিক্ষোভের খবর পেয়ে ঢাকার উত্তর খান ও দক্ষিণখান এলাকা থেকেও শ্রমিকরা এসে সড়কে অবস্থান নিতে শুরু করেছে।

বিমানবন্দর পুলিশের সহকারী কমিশনার মিজানুর রহমান বলেন, সকালে উত্তরা এলাকার বিভিন্ন গার্মেন্টের শত শত শ্রমিক রাস্তায় নেমে আসে। আমরা পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছি। কিন্তু রাস্তায় বিক্ষোভকারীদের সংখ্যা ক্রমশ বাড়ছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.