Sylhet Today 24 PRINT

সেনাপ্রধানের নামে ফেসবুকে ভুয়া অ্যাকাউন্ট

সিলেটটুডে ডেস্ক |  ০৯ জানুয়ারী, ২০১৯

সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদের নাম নাম ও ছবি ব্যবহার করে ফেসবুকে ভুয়া অ্যাকাউন্ট খুলে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। এসব অ্যাকাউন্ট থেকে বিভিন্ন তথ্য প্রদান ও ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েও বিভ্রান্তি ছড়ানো হচ্ছে।

আন্তঃবাহিনী জনসংযোগ অধিদপ্তর (আইএসপিআর) থেকে প্রদত্ত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

এসব ফেইক অ্যাকাউন্টের ব্যাপারে সকলকে সতর্ক থাকারও অনুরোধ জানায় আইএসপিআর।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.