Sylhet Today 24 PRINT

ড. মোমেনকে মার্কিন রাষ্ট্রদূতের অভিনন্দন

সিলেটটুডে ডেস্ক |  ১৪ জানুয়ারী, ২০১৯

বাংলাদেশের নতুন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনকে অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার।

এক চিঠির মাধ্যমে এই অভিনন্দন জানিয়েছেন মার্কিন রাষ্ট্রদূত।

চিঠিতে মার্কিন রাষ্ট্রদূত ড. এ কে আব্দুল মোমেনকে পররাষ্ট্রমন্ত্রী হিসেবে নিয়োগ পাওয়ায় উষ্ণ অভ্যর্থনা জানান।

চিঠিতে আরও বলা হয়, যুক্তরাষ্ট্র বাংলাদেশে সবচেয়ে বড় বিদেশি বিনিয়োগকারী এবং বাংলাদেশের রপ্তানি পণ্যের সবচেয়ে বড় বাজার। ফলে বাংলাদেশের ভবিষ্যতের সঙ্গে যুক্তরাষ্ট্রও ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে।

আর তাছাড়া যুক্তরাষ্ট্রে অনেক বাংলাদেশি বংশোদ্ভূত মানুষের বাস রয়েছে। ফলে বাংলাদেশ ও এর জনগণের সঙ্গে সম্পর্ককে যুক্তরাষ্ট্র খুবই গুরুত্ব দিয়ে দেখে থাকে।

মার্কিন রাষ্ট্রদূত বলেন, আমি আপনার সঙ্গে বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের স্বার্থসংশ্লিষ্ট দ্বিপাক্ষিক, আঞ্চলিক এবং বৈশ্বিক ইস্যু সমূহ নিয়ে সামনের দিনগুলোতে ঘনিষ্ঠভাবে কাজ করতে আগ্রহী। দয়াকরে, আমার কোনো সহযোগিতার দরকার হলে আমাকে ডাকতে কোনো ইতস্তত বোধ করবেন না।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.