Sylhet Today 24 PRINT

একাদশে ভর্তি আবেদনের সময় শেষ হচ্ছে আজ

নিউজ ডেস্ক |  ২৮ জুলাই, ২০১৫

একাদশ শ্রেণিতে ভর্তির জন্য শেষ দফায় আবেদনের সময় শেষ হচ্ছে আজ মঙ্গলবার রাত ১১টা ৫৯ মিনিটে। সর্বশেষ হিসেব অনুযায়ী আজ সন্ধ্যা সাড়ে ছয়টা পর্যন্ত প্রায় ৮২ হাজার ভর্তীচ্ছুক শিক্ষার্থী আবেদন করেছে।

ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের সিনিয়র সিস্টেম অ্যানালিস্ট মঞ্জুরুল কবীর এই তথ্য জানান। এর আগে যে সব শিক্ষার্থী আবেদন করেও কোনো কলেজে ভর্তি হয়নি এবং যারা আগে কখনো আবেদন করেনি তারাই শেষ দফায় আবেদন করতে পারবে। মঞ্জুরুল কবীর জানান, এই দফায় মনোনীতদের তালিকা প্রকাশ করা হবে ২৩ জুলাই।

ঢাকা শিক্ষা বোর্ডের কর্মকর্তারা আশা করছেন এই দফায় আবেদনের পর ভর্তি নিয়ে আর বড় সমস্যা থাকবে না।

ভর্তির আবেদন শুরু হয়েছিল ৬ জুন। এই ফল প্রকাশের কথা ছিল ২৫ জুন। কিন্তু কারিগরি ত্রুটির কারণে চার দফায় পিছিয়ে ফল প্রকাশ করা হয় ২৮ জুন। এর পরও এ নিয়ে নানা ধরনের ভুলভ্রান্তি হয়। এ কারণে ভর্তীচ্ছুক শিক্ষার্থীদের ভোগান্তি পোহাতে হয়। এরপর পূর্ব সিদ্ধান্ত অনুযায়ী শিক্ষার্থীদের চার দফায় আবেদনের সুযোগ দেওয়া হয়। শেষ দফায় ১৩ জুলাই থেকে আবেদন শুরু হয়েছিল যা আজ শেষ হচ্ছে। রাতে আরও কিছু আবেদন পড়তে পারে বলে মনে করছেন ঢাকা শিক্ষা বোর্ডের কর্মকর্তারা।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.