Sylhet Today 24 PRINT

ভারত দিয়েই সফর শুরু করছেন পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন

সিলেটটুডে ডেস্ক |  ১৪ জানুয়ারী, ২০১৯

দায়িত্ব নেয়ার পর প্রথম বিদেশ সফরে ভারত যাচ্ছেন পররাষ্ট্র মন্ত্রী ড. এ কে আবদুল মোমেন। আজ নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।

তিনি বলেন, ভারতের পররাষ্ট্রমন্ত্রী সফরের আমন্ত্রণ জানিয়েছেন। যেহেতু ভারত বন্ধুপ্রতীম প্রতিবেশী তাই ভারতে আমি সম্ভবত প্রথম সফরে যাচ্ছি।

তবে কবে নাগাদ তাঁর এই সফর হবে, তা স্পষ্ট করেননি মোমেন।

সদ্যবিদায়ী অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের ভাই মোমেন মোমেন পররাষ্ট্রমন্ত্রী হওয়ার পরপরই তাকে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছিলেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ।

এই প্রথম নির্বাচনে দাঁড়িয়ে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। এরপর নতুন মন্ত্রীসভায় তাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মোমেন ২০০৯ থেকে ২০১৫ সাল পর্যন্ত জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.