Sylhet Today 24 PRINT

অবশেষে কর্মস্থলে পোশাক শ্রমিকরা

সিলেটটুডে ডেস্ক |  ১৫ জানুয়ারী, ২০১৯

টানা আট দিন বিক্ষোভের পর অবশেষেস আজ কাজে ফিরেছেন পোশাক কারখানার শ্রমিকরা।

মঙ্গলবার (১৫ জানুয়ারি) সকাল থেকে ঢাকা, গাজীপুর, সাভার ও আশুলিয়ার পোশাক কারখানাগুলোতে কাজে যোগ দেন শ্রমিকরা। সকাল ৮টা থেকে শ্রমিকদের কারখানার ভেতরে ঢুকতে দেখা যায়।

আজ কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা কিংবা কাজে যোগ না দেয়ার খবর পাওয়া যায়নি। তবে শিল্প এলাকাগুলোতে বিপুলসংখ্যক শিল্প পুলিশ, জিএমপি পুলিশ ও জেলা পুলিশ মোতায়েন রয়েছে।

শ্রমিকদের অনেকেই জানান, শ্রমিকরা কাজে যোগ দিয়েছেন। তারা আর কোনো ধরনের হাঙ্গামা-ভাঙচুর আন্দোলন এসব কিছুই চান না।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.